150g Packet on sale…
ত্রিফলা একটি ভেষজ প্রতিকার এটি কয়েক শতাব্দী ধরে বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে। কারণ এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। ত্রিফলা বলতে আমরা আমলকী, হরীতকী এবং বহেড়া এই তিন ফলের মিশ্রণকে বুঝি। বস্তুত ত্রিফলা শব্দের আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় “তিনটি ফল”(ত্রি=তিন এবং ফলা=ফল)। তিন ফলের মিশ্রণ, তাই এর নামকরণ করা হয়েছে ত্রিফলা। শাঙ্গধর সংহিতা অনুসারে ত্রিফলা হলো এক ভাগ হরীতকী, দুই ভাগ বহেড়া এবং চার ভাগ আমলকীর মিশ্রণ। এই অনুপাতে (১:২:৪) তিন ফলের চূর্ণ ভালো করে মিশিয়ে নিয়ে ত্রিফলা চূর্ণ তৈরি হয়। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে যা আমাদের ছোট-বড় নানা রোগ থেকে মুক্ত রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
There are no reviews yet.